শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মিরপুরে আ. লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিলো জনতা

ডেস্ক রিপোর্ট / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের সময় তিনজনকে হাতেনাতে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে আটককৃতদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে মিরপুরের অরিজিনাল ১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলে আটক ব্যক্তিরা হলেন- মো. জাকির (৩৪), মো. ইমরান হোসেন (২৮) ও মো. ইউসুব খান (৪০)।

এর আগে রাত ৮টার দিকে পল্লবী এলাকায় একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় সঙ্গে মিছিল থেকে আটককৃতদের সংশ্লিষ্ঠতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এর আগে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা ‘বিকল্প পরিবহনের’ একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। তবে এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ