শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, আহত অন্তত ৭৩২

ডেস্ক নিউজ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত হয়েছেন। প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত তিন জন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে গেছে। ভবনে কর্মরত ৭০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, মিয়ানমারে হতাহতের পরিসংখ্যান দিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তিনি জানিয়েছেন, এ সংখ্যা আরো বাড়তে পারে।

নতুন সংখ্যাগুলো বিশ্লেষণ করে সেনা প্রধান বলেছেন, নাই পাই তাওয়ে ৯৬ জন, সাগাইংয়ে ১৮ জন এবং মান্দালয়ে ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

আহতদের মধ্যে, ১৩২ জন নাই পাই তাওয়ে এবং ৩০০ জন সাগাইংয়ে রয়েছেন, অন্যান্য অঞ্চলে এখনও সংখ্যা মূল্যায়ন করা হচ্ছে -সেনা সূত্রে জানা গেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতান সিনাওয়াত্রা ভূমিকম্পের কারণে রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতান সিনাওয়াত্রা ভূমিকম্পের কারণে রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়।

৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পকে শক্তিশালী বলে ধরা হয়। এটার উৎপত্তিস্থল মাটির প্রায় ছয় মাইল গভীরে। কম গভীরতায় হওয়ায় কম্পন ভয়াবহভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিপুলসংখ্যক আহত মানুষ হাসপাতালে ভিড় জমিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ