শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

উন্নয়ন কার্যক্রম ও কর্মসংস্থান বিবেচনায় রংপুরে ইটভাটা চালু রাখার দাবী মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
oplus_2

দেশের উন্নয়ন কার্যক্রম অব্যহত রাখা ও শ্রমজীবিদের কর্মসংস্থান বিবেচনায় ইটাভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান বন্ধ রাখার দাবী জানিয়েছে রংপুর ইট প্রস্তুতকারক মালিক সমিতি। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রংপুর পর্যটন মোটেলে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দরা জানান, অর্ন্তবর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টার নির্দেশে পরিবেশ দূষণের কারণ দেখিয়ে সারাদেশে ইটভাটাগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। এতে করে ইটভাটায় কর্মরত শ্রমিকদের জীবন-জীবিকার উপর প্রভাব পড়েছে। সেই সাথে ভাটা মালিকরা সর্বশান্ত হচ্ছেন। এছাড়া যে পরিবেশ দূষনের দোহাই দেয়া হচ্ছে তা যৌক্তিক নয়। বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুতের লাইন স্থাপনের আগে সংশ্লিষ্ট স্থানে ইটের ভাটা গড়ে উঠেছে। কিন্তু পরবর্তীতে লোকালয়ে ভাটা স্থাপনের দায়ে উল্টো ইটভাটা বন্ধ করে দেয়া হচ্ছে। এছাড়া ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহারে উদ্যোগ নেয়া হলেও তা সর্বক্ষেত্রে ব্যবহার উপযোগি নয়। তাই ইটভাটা বন্ধ করা হলে তা উন্নয়ন কার্যক্রমে বাধাগ্রস্থ করবে। এ সময় দেশের উন্নয়ন ও ভাটা শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে সরকারের সহযোগিতা কামনা করা হয়।
রংপুর জেলা ইটপ্রস্ততকারক মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন। বক্তব্য রাখেন, রংপুর জেলা ইটপ্রস্ততকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ হিল কাফি, সদস্য শফিকুল ইসলাম মিঠু, সাবেক জেলা সভাপতি আবু নাসের মোঃ শাহ মাহবুবার রহমান, রংপুর চেম্বারের পরিচালক মামুনুর রশীদ মামুন, বদরগঞ্জ উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ অন্যরা। এ সময় দেশের পরিস্থিতি বিবেচনায় সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ