শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

মা ও স্ত্রীকে নিয়ে ঢাকায় হাজির হয়ে রিপন জানালেন সেদিন কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। গতকাল মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে তার বিষয়ে প্রচারিত এক প্রতিবেদনে নানা অভিযোগ ওঠে—যেখানে বলা হয়, তিনি মা-বাবার খোঁজ রাখেন না, স্ত্রী-সন্তানদের অস্বীকার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

বুধবার ঢাকায় হাজির হন রিপন মিয়া, সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী ও দুই সন্তান।

সেদিনের পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কখনো মুচকি হেসেছেন, আবার কখনো পরিবারের সদস্যদের জড়িয়ে আবেগে কেঁদেছেন।

এ বিষয়ে রিপন বলেন, ‘কী থাইক্যা কী হইল, কিছুই বুঝতেছি না ভাই। ঘুম থেকে উঠে চা খাইতে গেছিলাম, হঠাৎ কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল। মজা করতে বলল, আমি ছন্দ বলে মজা করছিলাম।

একপর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তারা যে এখানে আসার আগে আমার বাড়িতে গিয়েছিল, তা জানায়নি। তারা বলতে থাকে, আমি আব্বু-আম্মুকে দেখি না, বউ–বাচ্চার কথা কাউকে বলি না। এরপর আমার মাথা গরম হয়ে যায়। আমি মূর্খ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণেই কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলি না।। তবে উনারা ভিডিওতে আমার সব কথা রাখেননি। আমি অনেক কথা বলেছি উনাদের সাথে। সব কথা ভিডিওতে নাই।

এটিএন নিউজের প্রতিবেদনে যে অভিযোগগুলো উঠেছে সে বিষয়ে রিপন বলেন, ‌‘আমার অনেক শত্রু। সব জায়গায়। তারাই এসব করেছে। আমার মা-বাবাকে ভুল বুঝিয়েছে। তবুও যদি ভুল থাকে মাফ করে দিয়েন।

প্রতিবেদনে তার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, “দেড় বছর আগে ভাইসাবের ভিডিওতে আমি বিয়া ও বউ নিয়ে কথা কইছিলাম। কিন্তু ওই সাংবাদিকরা যখন বারবার একই প্রশ্ন করে যাচ্ছিলেন, তখন আমি তেড়ামি করে বলছিলাম, ‘আমি বিয়া করিনি।’ কে জানত, এটা এমন ঝড় তুলবে!”

মা-বাবাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপনের দাবি, তিনি নিজেই তাদের জন্য আধাপাকা ঘর বানাচ্ছেন। রিপন বলেন, ‘তিনটা রুম করছি।

একটায় আমি বউ-বাচ্চা নিয়া থাকব, আরেকটায় আব্বু-আম্মু থাকবেন। আমি কেমনে দেখি না উনাদের? কোন মাসে টাকা দিই নাই, এইটা জিজ্ঞেস করলে ভালো হইত।’

পেশায় কাঠমিস্ত্রি রিপন জানালেন, ভিডিও বানানো তার নেশা, পেশা নয়। ‘ভাই, আমি কাঠমিস্ত্রি মানুষ। আল্লাহর রহমতে সব পারি। কনটেন্ট না বানাইলেও আমার সংসার চলবে। প্রয়োজনে ভিডিও আর বানামু না,’ যোগ করেন তিনি।

এদিকে রিপনের মা ফাতেমা বেগমও জানালেন, প্রতিবেশীদের প্ররোচনাতেই ভুল-বোঝাবুঝির সূত্রপাত। তার ভাষায়, “অনেকে কয়, ‘তোমার ছেলে লাখ লাখ টাকা কামায়, তোমারে কী দিছে।’ আমি ভাবছিলাম সাংবাদিকরা আইছে আমাদের সাহায্য করতে। বুঝি নাই, তারা উল্টো আমাদের বিপদে ফেলবে। লোভে পড়ে আমার ছেলেরে কষ্ট দিছি।”

তিনি জানান, রিপন একা নন, তার অন্য ছেলেরাও মা-বাবার খোঁজখবর রাখেন। ‘আমরা গরিব মানুষ, হের (রিপন) বাপ কাজ করতে পারে না। তিন ছেলে না দেখলে আমরা চলব কেমনে?’ বলেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে প্রচারিত ওই প্রতিবেদনে রিপনের মায়ের বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা গরিব, তাই হয়তো ও এখন পরিচয় দিতে চায় না।’ প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ