শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব উদ্দিন মারা গেছে

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ মাহতাব উদ্দিন (১৪) মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার রাতে মারা যায় একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাফি (৮)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সমকালকে বলেন, শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকে মাহতাবের অবস্থা ছিল সঙ্কটাপন্ন। তাকে সারিয়ে তুলতে সব রকমের চেষ্টা চালানো হয়। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দুপুরে তার মৃত্যু হয়।

মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মিনহাজুর রহমান ভুইয়া গ্রেটওয়াল সিরামিকের এজিএম।

এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩২ জনে পৌঁছেছে যাদের বেশির ভাগই শিশু। আহত ও দগ্ধ ৫৭ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ