শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

মহাসড়কে ব্যাটারি রিকশা উঠতে দেওয়া যাবে না: সারজিস

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শহরের রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে হলে অটো এবং ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক।’ সোমবার (২৭শে অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম লেখেন, ‘পূর্বের ন্যায় রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চলতে পারে। অন্য সময় প্যাডেল চালিত রিকশা চলবে। কিন্তু প্রধান সড়ক বা মহাসড়কগুলোতে প্যাডেল চালিত কিংবা ব্যাটারি চালিত কোনো রিকশাই উঠতে দেওয়া যাবে না। এতে করে রিকশাচালক, অন্যান্য যাত্রী সহ সকলের জন্যই নিরাপত্তা হুমকি তৈরি হয়।’

তিনি আর লেখেন ‘অন্যথায় রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরের রাস্তাগুলো ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। দুর্ঘটনা, জ্যাম থেকে শুরু করে রাস্তায় অধিকাংশ বিশৃঙ্খলার জন্য এই অব্যবস্থাপনা দায়ী। অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তর এর দায় এড়াতে পারে না। যারা এই পেশায় আছেন তাদের জীবিকা নির্বাহের বিষয়ে সামগ্রিক বিবেচনা করে এই বিষয়ের সমাধান অতীব জরুরি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ