শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মব সন্ত্রাসের জননী শেখ হাসিনা: বিএনপি নেতা ফারুক

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

বিএনপি মব সংস্কৃতির বিপক্ষে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, মব সংস্কৃতির শুরু করেছে কে? ইশরাকের প্রচারণায় বেগম খালেদা জিয়াকে মব সৃষ্টি করে মেরে ফেলতে চেয়েছিল মবের রানী শেখ হাসিনা। তিনিই মবের মাস্টারমাইন্ড।

আজ বুধবার (২৫ জুন) প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক সিইসি নুরুল হুদার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি হারুনকে কেন গ্রেপ্তার করা হয় না। যারা ১৬ বছর ধরে অন্যায় অত্যাচার করেছে তাদের কেন গ্রেপ্তার করা হয় না?, প্রশ্ন রাখেন তিনি।

ড. মো. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বাঙালি জাতির গর্ব। সারা দেশের মানুষ আপনার প্রতি মুখিয়ে আছে। আপনার হাত দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব তাই আপনি ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখান।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান আপনি বাংলাদেশে যে অবিচার পেয়েছেন। আপনি সেই অবিচারে ধৈর্যধারণ করে আমাদের সাহস যুগিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিজয় করার জন্য মুখিয়ে আছে।

সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব ড. আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির,ইসমাইল সিরাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ