শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ভোট হলে জামায়াতে ইসলামের অস্তিত্ব থাকবে না- মির্জা ফখরুল

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট হলে জামায়াতে ইসলামের অস্তিত্ব থাকবে না—এই কারণেই তারা ভোটকে ভয় পায়।

তিনি আরও বলেন, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব, জনগণই নির্বাচিত প্রতিনিধি বেছে নিয়ে পার্লামেন্ট গঠন করবে। আজকে সুযোগ এসেছে—আমরা যেন সঠিক মানুষকে ভোট দিয়ে সত্যিকারের জনগণের পার্লামেন্ট গড়ে তুলি।

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসে হরতাল ঘোষণা করেছেন, দেশে এসে গাড়ি পোড়ানোর রাজনীতি করেছেন। এখন যিনি বিদেশে বসে দেশের ক্ষতি করছেন, তাকে জনগণের মুখোমুখি আসতেই হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ফখরুল বলেন, সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে থাকবেন না—দেশে ফিরে আসুন। আমরাও জেল খেটেছি, আমাদের নেত্রী খালেদা জিয়া ছয় বছর জেলে ছিলেন। আপনিও দেশে এসে কিছুদিন জেল খাটুন, তারপর রাজনীতি নিয়ে কথা বলুন।

তিনি আরও অভিযোগ করে বলেন, হাসিনা একজন সন্ত্রাসী, এমন সন্ত্রাসী হয়েই থাকবেন। আওয়ামী লীগ এই দেশের মানুষকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে। এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমা করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ