শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ভেঙ্গে যাওয়া সেতুর পাশে অস্থায়ীভাবে কাঠের সেতু নির্মাণ: জনসাধারণের ভোগান্তি লাঘব

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়া মোড় বাজার এলাকা সংলগ্ন নদীতে পানির তীব্র স্রোতে ভেঙ্গে যাওয়া সেতুর পাশে অস্থায়ীভাবে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ভেঙ্গে যাওয়া সেতুর কারণে স্থানীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে বেশ কয়েকদিন ধরেই ভোগান্তি তৈরি হচ্ছিল। বিশেষ করে ব্যবসায়ী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য ছিল এটি বড় সমস্যা। এছাড়া মূমূর্ষ রোগীদের চিকিৎসা গ্রহণ করতে জেলা শহরে যাওয়াও হয়ে পড়েছিল বেশ জটিল। জনসাধারণের এরুপ ভোগান্তির কথা চিন্তা করে সম্প্রতি স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে, ভেঙ্গে যাওয়া সেতুর পাশে অস্থায়ীভাবে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, যা সাময়িকভাবে জনসাধারণের যাতায়াতের সমস্যা কিছুটা কমাতে সাহায্য করেছে। এই কাঠের সেতু নির্মাণের ফলে এলাকার জনগণ কিছুটা স্বস্তি পেয়েছে, তবে পুরোপুরি সমস্যার সমাধানের জন্য স্থায়ীভাবে পুনরায় সেতু নির্মাণের প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ