শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ভাইয়ের মৃত্যুর পর আদালতে হত্যা মামলার আসামি হয়েছেন আপন ভাই হরিপুরে সংবাদ সম্মেলন

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভাইয়ের মৃত্যুর পর আদালতে হত্যা মামলার আসামি হয়েছেন আপন বড় ভাই তোজাম্মেল হক । এ প্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিরা । গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে সংবাদ সম্মেলনে তোজাম্মেল হক জানান, ১৮ মে আমার ভাই মোজাম্মেল হক বাসা থেকে চলে যায় রাতভর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিখোঁজের একপর্যায়ে উপজেলার খাকরতলা সাকিসহ কুদ্দুস আলীর বাড়ির পাশে মোজাম্মেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

বিষয়টি থানা পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির লোকজন সকলে লাশ দাফন করতে চাইলে আমি (মৃতের ভাই তোজাম্মেল হক) লাশ ময়না তদন্তের জন্য বলি এবং আমার ভাইকে যদি কেউ হত্যা করে থাকে তা সনাক্ত করার জন্য সহায়তা করি। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং একটি ইউডি মামলা করে। ঘটনার কিছুদিন পর এলাকার আইয়ুব আলী সহ বেশ কয়েকজন আমার দোকানে আসে বলে তোমার ভাইয়ের লাশ কেন পোষ্টমেডাম করাইলা তোমাকে আমরা দেখে নেব বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এসময় আমি বাদী হয়ে তাদের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি । পরবর্তীতে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর জন্য বিজ্ঞসিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ঠাকুরগাঁওয়ে আমার ভাতিজা উল্টো আমি সহ আমার পরিবারের চারজনের নামে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আমহ তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ