শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি ‘মেজর জিয়া বলছি’ বলে কালুরঘাট কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ৯ মাস আমরা যুদ্ধ করেছি বলে মন্তব্য করেছেন।তিনি বলেন, একটি দল এটাকে অস্বীকার করতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। আমরা আমাদের জন্মকে অস্বীকার করতে পারি না, জন্মের জন্য যে লড়াই করেছি তাকে আমরা কোনদিনও অস্বীকার করতে পারি না। আমরা ২৪ ও জুলাইকে যেমন অস্বীকার করতে পারব না ঠিক একইভাবে ৭১ কেউ অস্বীকার করতে পারব না।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, একটা রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। ওরা সব সময় পিছনে থেকেছে। ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ শুরু করলাম তখন অনেকেই ইন্ডিয়া চলে গিয়েছিল। কিছু মানুষ দেশে ছিল তবে তারা খুব কষ্টে ছিল। যারা ইন্ডিয়া গিয়েছিল তারা ক্যাম্পে খুব কষ্ট করে ছিল। ১৯৭১ সালে ওরা কিন্তু সমর্থন করেনি। বরং তারা পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই ধরনের যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কখনো থাকেনি তাদেরকে কি আমরা সমর্থন করতে পারি?

তিনি বলেন, আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন ১৫ মাসে তিনি এক কোটি মানুষের কর্মসংস্থানের চাকরির ব্যবস্থা করবেন। এখানে অনেক ছেলে-পেলে আছে যাদের বেশিরভাগেরই কাজ নাই। আর কাজ না থাকলে তারা অন্যদিকে চলে যায়। কেউ জুয়া খেলে, কেউ মাদক খায়। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এটাকে একটা বড় সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে একটি শান্তির জায়গায় পরিণত করতে চাই আমরা। অশান্তি-ঘৃণা নয়, একজন আরেকজনকে ঘৃণা করব না। কোনো ধর্মকে কেন্দ্র করে আমরা যেন ঘৃণা না ছড়াই। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে। মুসলমান, মুসলিম ধর্ম পালন করবে। বৌদ্ধ তার ধর্ম পালন করবে। আর খ্রিস্টান তার ধর্ম পালন করবে। এটা তাদের স্বাধীনতা, অধিকার। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করি। যেখানে আমাদের সন্তান যেন ভবিষ্যতে ভালো দেশ পাই। সে চেষ্টা করব আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ