শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

‎বিএনপির আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ আ.লীগ সভাপতির নাম

ডেস্ক রিপোর্ট / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জে সদ্য অনুমোদন হওয়া ছয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

‎বৃহস্পতিবার আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে উত্তর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে নবী হোসেন নামে এক সদস্যকে বাদ দেওয়া হয়েছে। তার স্থলে কমিটিতে নিজাম উদ্দিনকে তালিকাবদ্ধ করা হয়েছে।

‎মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আজিজুর রহমান আজিজের স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। বিষয়টি জানাজানির পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ দেখা দেয়।

‎‎ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবী হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রজীবনে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তবে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আমাকে কখন দিয়েছে তা আমি জানি না। আমি আওয়ামী লীগের নেতার সঙ্গে চলাফেরা করেছি সত্য। বিএনপির মানুষ বিএনপিতে আমাকে সম্মান করে কমিটির সদস্য পদ দিয়েছে।

‎জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও ২য় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বলেন, নবী হোসেনের নাম আমরা দেইনি, আহ্বায়ক দিয়েছেন। আমরা তার ব্যাপারে জোরালো আপত্তি করলেও তিনি আমাদের কথা শুনেননি। আহ্বায়ক জোর দিয়ে বলেছেন, সে বিএনপির লোক তার দায়ভার আমি নেব।

‎জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান জানান, আওয়ামী লীগের কোনো কমিটির সঙ্গে নবী হোসেনের সম্পৃক্ততা থাকায় তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

দুই যুগ্ম আহ্বায়কের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমি একা নাম দেই নাই। তিনজন আহ্বায়কের মতামতের ভিত্তিতে বাতিলকৃত আওয়ামী লীগ নেতার নাম দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ