শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বাসে পোশাক নিয়ে কটুক্তি, গায়ে হাত; ব্যক্তিকে জুতাপেটা করলেন তরুণী

ডেস্ক রিপোর্ট / ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ঢাকার লোকাল বাসের ঘটনা। বাসে উঠেছেন এক তরুণী। তিনি পরেছেন জিন্স ও টপ। বাসে ওঠার পর এক ব্যক্তি ঐ তরুণীকে পোশাক নিয়ে কটূ কথা বলতে শুরু করেন।

এরপর তরুণী কটুক্তিকারীকে জুতাপেটা করে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা গেছে, পোশাক নিয়ে সামনের সিটে বসা এক ব্যক্তি কটু কথা বলেন, এসময় প্রতিবাদ করে সামনে এগিয়ে যান। উত্তেজিত হয়ে বলতে থাকেন, “তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি।”

এ সময় তরুণী তাঁর দিকে আঙ্গুল এগিয়ে দিয়ে। পোশাক নিয়ে কটূ কথা বলা ব্যক্তি উঠে দাঁড়িয়ের এবার তরুণীকে চড় মারে। এরপর ঐ তরুণী পা থেকে জুতা খুলে ঐ ব্যক্তিকে জুতাপেটা করে।

এরপর দেখা যায়, ঐ ব্যক্তি তরুণীকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেয় লোকটি।

মেয়েটি উঠে দাঁড়িয়ে লোকটি ফের জুতাপেটা করে।

সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি তুমুল প্রতিক্রিয়া তৈরি করেছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন। মেয়েটিকে অনেকেই বাহবা জানাচ্ছেন, পোশাক নিয়ে কটু কথা বলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অপরদিকে কেউ কেউ ঐ তরুণীর সমালোচনাও করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ