শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিতে যাওয়া মারিয়া পাস করেছেন

ডেস্ক রিপোর্ট / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

পরীক্ষার দিন ভোরে বাবা মারা যান। সেই কঠিন মুহূর্তেও মনকে শক্ত করে বাবার মরদেহ বাড়ি রেখেই পরীক্ষাকেন্দ্রে যান মারিয়া আক্তার। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে তিনি পাস করেছেন।

মারিয়া আক্তার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩. ৮৩ পেয়েছেন। তবে আশানুরূপ ফল না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া। ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। ওইদিনই ছিল তার এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যু শোক সামলে পরীক্ষায় অংশ নেওয়ার মারিয়া আক্তারের সেই দুঃসাহসিক সিদ্ধান্ত অনেকের কাছে অনুকরণীয়।

মারিয়া বলেন, বাবা সবসময় চাইতেন আমি মানুষ হই। তিনি স্বপ্ন দেখতেন আমাকে একজন ডাক্তার হিসেবে দেখতে। বাবার মুখটা মনে করে চোখের জল নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই খুব কষ্ট লাগছে।

মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ বলেন, ভাই মারা যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছিল মারিয়া। আমরা সাহস দিয়েছি, পাশে থেকেছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই রেজাল্ট দিয়ে আমরা তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করাতে চাই। আশা করছি, এইচএসসিতে সে আরও ভালো করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ