শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ডের উদ্বোধন

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকাল ৩টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উড্ডয়ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের উত্তর সীমান্তে এই অনন্য স্থাপনাটি যুক্ত হলো নতুন এক গৌরবের অধ্যায়ে। বাংলাদেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধনের পূর্বে বাংলাবান্ধা কাস্টমস অফিসের সামনে থেকে ফ্ল্যাগ স্ট্যান্ড পর্যন্ত এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ নাগরিক।

বাংলাবান্ধায় এই ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণের মাধ্যমে দেশের সর্বউত্তরের শেষ প্রান্তে জাতীয় পতাকার মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছেছে বলে বক্তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ