শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

‎বগুড়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৩

বগুড়া প্রতিনিধি / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী বগুড়ার গাবতলী উপজেলার লাংলু গ্রামের খোকন চন্দ্রের স্ত্রী।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি কোচ চন্ডিহারা বাজার এলাকায় গাবতলীগামী একটি সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী মারা যান।

তিনি আরও বলেন, সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কোচটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ