শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বগুড়ায় ঈদের নামাজ পড়া হলো না বাবা-ছেলের

ডেস্ক রিপোর্ট / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ।

এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম। তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এসময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তিনি আরও জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ