শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ফ্লাই জিন্নাহকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমোদন

রিপোটারের নাম / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

প্রায় সাত বছর পর ঢাকা ও করাচির মধ্যে চালু হতে হচ্ছে সরাসরি ফ্লাইট। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া।

তিনি বলেন, তারা (ফ্লাই জিন্নাহ) আমাদের কাছে আবেদন করেছিল এবং আমরা তা অনুমোদন করেছি। কার্যক্রম শুরু করার আগে, ফ্লাই জিন্নাহকে বাংলাদেশে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে। এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। একবার তারা স্লট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে, আমরা তাদের সরবরাহ করব। আমাদের অংশ বর্তমানে সম্পূর্ণ।

গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ।

সেদিন তিনি পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে তিনি বলেন, সবশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পরিচালনা করত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ