শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ডেস্ক নিউজ / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাস মেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেয় সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ড. মমিনুল ইসলামের স্বাক্ষর করা বার্তায় বলা হয়েছে, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। এ মাসের প্রথমার্ধের দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বার্তায় আরও জানানো হয়, এই মাসের প্রথমার্ধের দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘনকুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ