শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৪

স্থানীয় রিপোর্ট / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী একটি বাস ও অনলাইন পার্সেলবাহী কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর এলাকার গুপ্তা প্লাইউড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দিনাজপুরগামী একটি কর্ভাট ভ্যান (ঢাকা-মেট্রো-ম-১১-৯৩০৫) ও ঢাকাগামী মোল্লা স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১২-২১২৬) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’টি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় কর্ভাট ভ্যানের চালক সজিব হোসেন (৪৫), হেলপার আরিফুল ইসলামসহ চারজন আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হওয়ায় চালক ও হেলপারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল আলম বলেন, “দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। তবে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত বাস ও কর্ভাট ভ্যান থানায় জব্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ