শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের সাতদিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষ্মীন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী।

নিহতের বাবা ইকরামুল হক জানান, রিমু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত সাতদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বামী দেলওয়ার হোসেনের কাছে খোঁজ নিলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি রিমুকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেখানো জায়গা থেকে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমনের বাড়ির শৌচাগার থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করে মরদেহ পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রেখেছিলেন। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ