শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

পাথর মেরে ব্যবসায়ী হত্যা, শাস্তি দাবি করে একই লেখা পোস্ট করলেন রাকিব-নাছির

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে পাথর দিয়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার (১১ জুলাই) সামাজিক মাধ্যমে নিজ নিজ আইডিতে দেওয়া পোস্টে এ দাবি জানান তারা।

ফেসবুক পোস্টে তারা লেখেন, ‘চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নাই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

তারা আরও লেখেন, ‘ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে। বিএনপি ও বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কেউ কোনো ধরনের অপরাধীকে প্রশ্রয় দিবেন না। দলীয় পরিচয়ের আড়ালে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চায় আমরা তাদের প্রতিহত করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ