শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

পাথরই রক্ষা করতে পারেন না, ভোট রক্ষা করবেন কেমন করে?

ডেস্ক রিপোর্ট / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলন করায় দেশব্যাপী চলছে সমালোচনা। এই সমালোচনায় এবার যোগ দিলেন সংবাদকর্মী নাজনীন মুন্নী।

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে এক ফেসবুক পোস্টে মুন্নী বলেন, ‘পাথরই রক্ষা করতে পারেন না। ভোট রক্ষা করবেন কেমন করে?’

সবাই যখন ছবি দিচ্ছে আফসোসে আমার মন খারাপ হচ্ছে এত সুন্দর জায়গা? এত সুন্দর? জায়গাটা কিছু রাক্ষস খেয়ে ফেলেছে। আর কোনোদিন ঐ জায়াগাটা আর ফিরে আসবে না। কোনোদিনই না.. আমার ঠিক স্বজন হারানোর মন খারাপ হচ্ছে।

মুন্নী তার পোস্টে লিখেছেন, আমি কখনো ভোলাগঞ্জ সাদা পাথরে যাইনি।

ব‍্যক্তিগত পারিবারিকভাবে আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু রাতারাতি না, বছর ধরে প্রকাশ‍্যে পাথর নিয়ে যাওয়ার খবর কি পরিবেশ উপদেষ্টার কাছে আসেনি?

পরিবেশ নিয়ে আজীবন কাজ করা উপদেষ্টা রিজওয়ানা হাসান কেবল পরিবেশ ই‍্যসুতে লড়ে সরকার পক্ষের শত্রু হয়েছেন।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে বলেন, ‘পরিবেশ নিয়ে যার কাজ, যার মায়া তার টনক কেউ নাড়াতে পারেনি? কেমন করে সম্ভব? নাকি পরিবেশ নিয়ে লড়াইটা কেবল এনজিও কাজই ছিল? কেউ চাইলে কি সেন্ট মার্টিনের প্রবাল ১ বছরে ধরে নিয়ে যেতে পারবেন? যেতেই তো পারবেন না। সেটার বিষয়ে এত কঠোর সরকার সাদা পাথরে কেন এত উদাসীন?’

তিনি বলেন, ‘কোনো দলের জেলা কমিটির সভাপতি যদি সরকারে চেয়ে ক্ষমতাবান হোন এবং উপদেষ্টা সেটা আবার বলেন, লজ্জা আমাদেরই লাগে, উপদেষ্টা রিজওয়ানা হাসানের খারাপ লাগে কিনা আমার জানতে ইচ্ছা করে। নাকি ক্ষমতার চেয়ারে বসলে সবাই একই- অন্ধ, কালা, বধির, আপসকামী, দায়হীন..’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ