শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’ আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস : রাশেদ খান

ডেস্ক রিপোর্ট / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত আসন নির্দিষ্ট করে জানাননি আসিফ মাহমুদ। গতকাল রবিবার এসব তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আসিফ মাহমুদের জন্য শুভ কামনা জানিয়েছেন। আজ সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইল। তিনি বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে।

এক্ষেত্রে আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো। উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। সংবাদের শিরোনাম হয়েছেন বারবার।

রাজনৈতিক ব্যক্তিরা সমালোচনাও করেছেন তাকে নিয়ে। এ বিষয়ে রাশেদ খান তার পোস্টে বলেন, উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে। তবে তার সব দোষ আমি তাকে দিব না। বরং সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা।

তিনি আরো বলেন, আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। তবে আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস, ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’ হ্যাঁ, ৬ আগস্টের লং মার্চ পরিবর্তন করে ৫ আগস্টে নিয়ে আসার নায়ক আসিফ মাহমুদ। আমি তার জাতীয় রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাই।

আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে বাকিজীবন সচেতনভাবে রাজনীতি করবে এবং জনগণের নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করবে বলে আশাবাদী রাশেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ