শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে প্রভাবশালী চেয়ারম্যানের জমি দখলের চেষ্টা; বিষের বোতল নিয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

স্থানীয় রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বিষের বোতল হাতে স্ত্রী-সন্তানসহ সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড়ের এক ভুক্তভোগী পরিবার। তাঁদের অভিযোগ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান প্রভাব খাটিয়ে তাঁদের বংশীয় জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। হামলা-মামলার হুমকির মুখে তাঁরা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে, আত্মহত্যা ছাড়া আর কোনো পথ দেখছেন না বলে জানান।

শনিবার (১২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি। সেখানে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, ফিরোজ আলম, শফিয়ার রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য।

তাঁদের ভাষ্য, হালুয়াপাড়া এলাকায় তাদের বংশীয় সম্পত্তি হিসেবে প্রায় ৭০০-৭৫০ বিঘা জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু শাহজাহানের বাবা বদিউজ্জামান কানুনগো থাকার সুযোগে জমির জাল দলিল তৈরি করে তা নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। বর্তমানে তাঁরা মাত্র ৪০ বিঘা জমিতে কৃষিকাজ করছেন, তাও হামলা ও হুমকির মুখে।

অভিযোগকারী পরিবারটি জানায়, প্রায়ই জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি, স্থানীয় প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে হয়রানি করানোর ঘটনাও ঘটেছে। সংবাদ সম্মেলনে একজন বলেন, ‘ভয়ভীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মরে যাওয়া ছাড়া উপায় নেই। আমাদের হাতে যদি কারও রক্ত লাগে, তার চেয়ে বরং নিজেরাই বিষ খেয়ে মরব।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ বি এম আখতারুজ্জামান শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কারও জমি দখল করিনি, বরং তারাই আমাদের বিরুদ্ধে মামলা করেছে। ২৫ জুন বসার কথা ছিল, তারা বসেনি। এখন নিজেরাই নানা জটিলতা তৈরি করছে। আমরা চাই, গণমাধ্যমের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ