শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন — বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের ব্যাপক উপস্থিতি

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ: ১৬৬০ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ০৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ০৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গনে ‎অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝেও বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।

‎দিনভর ভোট গ্রহন ও ভোট গননা শেষে বিভিন্ন পদের প্রার্থী গনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে বে-সরকারি ফলাফল প্রকাশ ও ঘোষণা করেন,

‎উক্ত অনুষ্ঠিত শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন এর নির্বাচন কমিশনার ‎জনাব এ.টি.এম কামরুজ্জামান, ‎এবং নির্বাচন পরিচালনা কমিটি-২০২৫ এর চেয়ারম্যান ‎সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোহম্মদ তৌহিদুল ইসলাম । ‎তাদের প্রকাশ করা বে-সরকারি ও সর্বশেষ চুড়ান্ত ফলাফল ঘোষনার মাধ্যমে জানাযায়, ‎পঞ্চগড় শ্রমিক ইউনিয়ন-১৬৬০ এর সদ্য সাবেক দুইবারের সফল নির্বাচিত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সাবেক প্রচার সম্পাদক, বর্তমান রাজশাহী ও রংপুর উত্তরবঙ্গের আঞ্চলিক কমিটির কার্যকরী সদস্য ‎”জনাব মোহাম্মদ বদরুল আলম (বদি)‎ ৩য় বারের মত সভাপতি পদে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েল। ‎এছাড়াও বিভিন্ন পদের প্রার্থী গনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে অন্যান্য পদে আরো যারা নির্বাচিত হয়েছেন ; ‎সিনিয়র সহ-সভাপতি জনাব আফতাবুল আলম, সহ-সভাপতি জনাব দেলোয়ার হোসেন, ‎যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হযরত আলী,

‎সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, ‎অর্থ সম্পাদক জনাব মাসুদ রানা, ‎দপ্তর সম্পাদক জনাব রাজু ইসলাম, ‎সড়ক সম্পাদক জনাব রোকনুজ্জামান রোকন, ‎সহ-সড়ক সম্পাদক জনাব গোলাম মোস্তফা, ‎প্রচার সম্পাদক জনাব আব্দুস সালাম, ‎সমাজ কল্যান সম্পাদক জনাব সাজু ইসলাম, ‎কার্যনির্বাহী সদস্য-১ জনাব লুবাত জান্নাত লেলিন ‎ও ‎কার্যনির্বাহী সদস্য-২ জনাব মোহম্মদ জনি ইসলাম। ‎এছাড়াও, ‎সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহম্মদ জীবন। পরিবহণ শ্রমিকের ভোটাররা মনে করেন তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে নবনির্বাচিত শ্রমিক নেতাদের সব সময় পাশে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ