শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে জেলা প্রশাসকের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ী সমাজ।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে পঞ্চগড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজার রাজনগরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সম্প্রতি রাজনগর হাট এলাকায় কিছু পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ও অসাধু চক্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কতিপয় অসাধু ব্যক্তি প্রকৃত মালিকের দোকান মালিকানা অস্বীকার করে নিজ নামে দোকান ঘর লিজ গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছে। ব্যবসায়ীরা জানান, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম বলেন, ‘‘পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসা বান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’’ তিনি আরও জানান, ‘‘যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায় পরবর্তী কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ