শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউ ক্ষেতে নারীর মৃতদেহ উদ্ধার, আটক একজন

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউ ক্ষেত থেকে তনজিনা আক্তার (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকায় একটি লাউক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তনজিনা ওই এলাকার মৃত চাল ব্যবসায়ী মজিবর রহমানের স্ত্রী। তাঁর দুই ছেলে—তৌহিদুল ইসলাম (১৩) ও তামিম (৮)। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দিলু হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে থানায় হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তনজিনার স্বামী মজিবর রহমান প্রায় এক বছর আগে মারা যান। পরবর্তীতে একই গ্রামের দিলু হোসেনের ছোট ছেলে মিনাল (২৭)-এর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তনজিনার। প্রায় দুই মাস আগে তাঁরা গোপনে বিয়ে করেন এবং মির্জাপুর বাজারে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

কিন্তু মিনালের পরিবারের চাপে তাঁদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পরিবারের সদস্যরা বিয়েটি মেনে না নেওয়ায় সম্প্রতি বিচ্ছেদের জন্য চাপ দিতে থাকে। অভিযোগ রয়েছে, মিনালের বড় ভাই মিজানুর রহমান (৩০) নানা সময় তনজিনাকে ও তাঁর সন্তানদের হুমকি দিতেন।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তনজিনাকে তাঁর বড় ছেলে দিয়ে ব্ল্যাকমেইল করে বিচ্ছেদে বাধ্য করা হয় বলে স্থানীয়রা জানান। ওইদিনই আদালতে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়। রাতে তনজিনা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাঁকে অন্ধকার জায়গায় আটকে রাখা হয়েছে এবং মিনাল সেখানে নেই। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সোমবার সকালে ধামোর মধ্যপাড়ার জাহিরুল ইসলামের লাউক্ষেতে স্থানীয়রা লাউ তুলতে গিয়ে তনজিনার মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।

বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”তিনি আরও জানান, ঘটনার পর মিনালের বাবা দিলু হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ