শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্থানীয় রিপোর্ট / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ির তেতুলতলা রেলঘুনটিতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পলাশবাড়ী এলাকার জ্ঞানদাস কানাইঘাট তেতুলতলা রেলঘুন্টিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মাহমুদ উন নবী।

নিহত ব্যক্তিরা হলেন, চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ (৪০) রায়, সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)।

স্থানীয়রা জানান, সকালে তারা দুই ভাই মিলে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। এর এখানে আসার পর রেললাইন পারাপারের সময় অরক্ষিত রেলক্রসিংটিতে এ ঘটনা ঘটে। এই ঘুন্টিটির ২ সাইডে বাজার হাওয়ায় রেললাইন পাড় হাওয়ার সময় কোন কিছু দেখতে পাওয়া যায় না। এসময় চিলাহাটি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে এই সংঘর্ষ ঘটে।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, আমার কাকাতো ভাইয়ের সাথে কাজে যাওয়ার উদ্দেশ্য দুজনেই বের আসে আসার পর এখানে কীভাবে কী ঘটলো আমি কিছু বুঝতে মেনে নিতে পারছি না। তবে তারা যে মটর সাইকেলটিতে ছিল সেটির ইঞ্জিন ট্রেনের সাথে লেগে নীলফামারী স্টেশন পর্যন্ত নিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোপাল রায় বলেন, তারা দুজনেই কাকাতো ভাই। আমি যতটুকু জানতে পারলাম তারা কাজে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিল। এই ক্রসিং এ প্রায় দুর্ঘটনা ঘটে। ক্রসিং এর দুই পাশে দোকান হাওয়ার কিছু দেখা যায় না, গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনাগুলি ঘটে।

ওসি আরও জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ