শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

নিয়মনীতির তোয়াক্কা নেই, দুপুর হলেই ছুটি দিয়ে চলে যান মাদ্রাসার শিক্ষকরা 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমত প্রতিষ্ঠান চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) পনে ২টায় মাদ্রাসা দুটিতে গিয়ে বন্ধ পাওয়া যায়। জাতীয় পতাকাও নেই। অফিস ও শ্রেণিকক্ষে ঝুলছে তালা।

স্থানীয়রা অভিযোগে জানায়, প্রতিদিন দুপুর হলেই মাদ্রাসা ছুটি দেয়া হয়। এরপর দেড়টা ২টার দিকে মাদ্রাসায় তালা ঝুলিয়ে মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা চলে যান। ওই মাদ্রাসা দুটির শিক্ষক-কর্মচারীদের এমন উদাসীন কর্মকান্ডে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এবং সঠিকভাবে পাঠদানও হয় না।

আসাদুল ইসলাম নামে শিক্ষার্থীর এক অভিভাবক জানান, প্রায় প্রতিদিন ১২ থেকে ১টার মধ্যে প্রতিষ্ঠান দুটি বন্ধ হয়ে যায়। এ কারণে শিক্ষার্থী উপস্থিতি ও শিক্ষার মান উদ্বেগজনক হারে কমে গেছে।

মাদ্রাসা সংশ্লিষ্ট সুত্র জানায়, রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাজিল শ্রেণি পর্যন্ত মোট ৮২১ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৩৬ জন। রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা ৬ষ্ঠ শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত মোট ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ২৪ জন।

সরেজমিন মঙ্গলবার দুপুর পনে ২টায় মাদ্রাসা দুটিতে গিয়ে দেখা যায় অফিস ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ রয়েছে। জাতীয় পতাকাও টানানো নেই। তবে রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল গাফ্ফার নামে এক শিক্ষককে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির ৩ শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে দেখা যায়।

প্রাইভেট পড়তে আসা শিক্ষার্থী আতিকা মনি, মানছুরা ইয়াসমীন মাফিয়া ও নাজমিন নাহার জানান, মাদ্রাসা ছুটি হয়েছে। এখন প্রাইভেট পড়া শেষে বাড়ি যাবো।

জানতে চাইলে প্রভাষক আব্দুল গাফ্ফার বলেন, দুপুর দেড়টায় মাদ্রাসা বন্ধ দেয়ায় তিনি প্রাইভেট পড়াচ্ছেন।

রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম রাজু বলেন, আমি অসুস্থতা জনিত কারণে বাসায় চলে এসেছি। বাকি শিক্ষকগণ কেন এতো তাড়াতাড়ি চলে গেছেন বিষয়টি আমার জানা নেই।

রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, আমি অফিসের জরুরি কাজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব দিয়ে বাইরে এসেছি। মাদ্রাসা ছুটির বিষয়টি আমার জানা নেই।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিকেল ৪টার আগে মাদ্রাসা বন্ধ রাখার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে মাদ্রাসা দুটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ