শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নতুন কুঁড়িতে কুড়িগ্রামের অনুশ্রী এখন সেরা পাঁচে

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ কুড়িগ্রামের উলিপুরের মেয়ে অনুশ্রী রায় জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। নজরুলসংগীতের ক-বিভাগে প্রতিযোগিতা করা এই ছোট শিল্পী স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছে অনুশ্রী ও তার বাবা-মা ও শিক্ষক।

অনুশ্রী বর্তমানে রংপুর সদর উপজেলার বুড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার জন্ম উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায়, তবে বেড়ে ওঠা ঢাকার স্বামীবাগ আশ্রমের পাশে। স্কুলজীবনের শুরু আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে বর্তমানে রংপুরে বসবাস করছে।

ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠের প্রতি ছিল তার গভীর আগ্রহ। সংগীতে তার হাতেখড়ি সৃজন সংগীত ভুবন, কক্সবাজারে প্রশিক্ষক ছিলেন প্রিয়া দত্ত।

অনুশ্রী ইতোমধ্যে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ তৃতীয় স্থান অর্জন করেছে, যা তার প্রতিভার আরেকটি স্বীকৃতি।

অনুশ্রী জানায়, প্রতিযোগীতার সকল বিচারক তার গান পছন্দ করে এবং তার এগিয়ে যাওয়া দেখে তারাও খুশি।

তার মা মনিকা রায় (মহামতি দেবিদাসী) বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা জানাই তার শিক্ষক প্রিয়া দত্তকে, যিনি অনুশ্রীকে এতদূর পৌঁছাতে পরিশ্রম করেছেন। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।”

প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, “আমার শিক্ষার্থীর এই সাফল্যে আমি আনন্দিত। অনুশ্রীর বাবা-মাও তাকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।”

অনুশ্রীর বাবা কমল কান্তি রায় (কৃষ্ণ ভক্ত দাস) বলেন, “আমার মেয়ের গান শুনে আমরা গর্বিত। সে যেন আরও বড় মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সবার আশির্বাদ চাই।”

আগামীকাল(১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ক বিভাগের ফাইনাল রাউন্ডের প্রতিযোগীতা। এখন পুরো কুড়িগ্রামজুড়েই আলোচনায় ছোট্ট সংগীতশিল্পী অনুশ্রী রায় ‘নতুন কুঁড়ি’র সেরা পাঁচের এই প্রতিযোগী হয়ে উঠেছে জেলার গর্ব ও অনুপ্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ