শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ডেস্ক নিউজ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ এর কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে।

বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণে সহায়ক হবে, বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আজকের সেশনে যোগ দিয়ে, ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাবেন।

এ পর্যন্ত সম্মেলনের দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি, কিছু বিদেশি ব্যাংকও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করার জন্য লোনের প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনায় সহায়ক নীতি তৈরি ও কার্যক্রম শিথিল করার পাশাপাশি জ্বালানি নীতি সম্পর্কেও ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্মেলনের তৃতীয় দিনে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর এবং সেই সঙ্গে ব্যবসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেবেন।

প্রসঙ্গত, ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যার ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে। বিডার নিবন্ধন ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার অনুমতি নেই, এবং স্টারলিংকও সে নিবন্ধন পেয়ে গেছে।

আজ, ৯ এপ্রিল থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা ব্যবহৃত হবে, এবং সম্মেলনে অংশগ্রহণকারী সবাই সেটি ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ