শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দেশের সকল সরকারি স্কুলে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে পঞ্চগড়ে শান্তিপূর্ণ মানববন্ধন

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

দেশের সকল সরকারি স্কুলে ভর্তি কার্যক্রমে লটারি পদ্ধতি বাতিল করে পূর্বের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবিতে পঞ্চগড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, লটারি পদ্ধতিতে ভর্তি ব্যবস্থা চালু থাকায় মেধাবী শিক্ষার্থীদের পরিশ্রম ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে ভর্তি পরীক্ষার পুরনো পদ্ধতি পুনর্বহালের দাবি জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা শিক্ষার্থী ও অভিভাবকগণ দাবি জানান—ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন করতে হবে, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যোগ্যতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পায়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ