শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

তাসনিম আলম ,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে  উপজেলার  দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সিদ্ধার্থ রায় একই এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠে সিদ্ধার্থ প্রতিদিনের মতো খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশে সেমিপাকা ঘরের টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ওই ঘরের টিনের দরজার উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল।অসাবধানতাবশত তারটি কেটে টিন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দরজাটি স্পর্শ করায় শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ