শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজের কৃষক সমাবেশ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্ভাবিত জৈব বালাইনাশক পণ্য ‘বায়োলিড’ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এম.পি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে. এম. মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল, ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরএসএম শাহিন আক্তার, প্রতিষ্ঠানটির স্থানীয় পরিবেশক মোনিরুল ইসলাম প্রমুখ।

ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ শাহ আলমের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক এবং অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কে. এম. মনোয়ার হোসেন বলেন, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ডলোচুন অম্লতা দূর করলেও তা একা যথেষ্ট নয়। এখন সময় এসেছে জমির উপকারী অণুজীব রক্ষায় জৈব প্রযুক্তি ব্যবহারের। বায়োলিড এমন একটি জৈব বালাইনাশক, যা মাটির জীববৈচিত্র্য রক্ষা করে এবং ফসলকে রোগমুক্ত রাখে। রাসায়নিকের পরিবর্তে বায়োলিড ব্যবহার করলে বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত ও অধিক ফলনশীল ধান উৎপাদন সম্ভব

তিনি আরও বলেন, বায়োলিড শুধু মাটির উর্বরতা বাড়ায় না, এটি জমি শোধন করে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচও কমায়। বীজ শোধনের ক্ষেত্রেও এই পণ্যটি অত্যন্ত কার্যকর। কৃষকরা এটি নিয়মিত ব্যবহার করলে ফসলের গুণগত মান উন্নত হবে এবং রোগবালাই অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে।

কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে তিনজন কৃষককে স্প্রে মেশিন, তিনজনকে মোবাইল ফোন এবং আরও তিনজনকে সিরামিক মগ উপহার হিসেবে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ