শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা, জব্দকৃত মাছ শিশু সদনে বিতরণ

তাসনিম আলম ,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এক শিশু সদনে বিতরণ করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রদীপ রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারায় অপরাধ করায় ৫ ধারা অনুযায়ী  এক হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ দেবীগঞ্জ শিশু সদনে বিতরণ করা হয়।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন,

নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা এবং ১৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ