শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দুই ভারতীয়র বাংলাদেশি এনআইডি নেওয়া নিয়ে পঞ্চগড়ে চাঞ্চল্য

স্থানীয় রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

প্রমাণ ছাড়াই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করেছেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার বাসিন্দা পরিচয়ে তাঁরা বাংলাদেশের সিম কার্ড কিনেছেন এবং ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে এনআইডি দুটি ব্লক করার কথা জানানো হয়েছে।

এই দুই ব্যক্তি হলেন বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান। নথি অনুযায়ী, তাঁরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারী গ্রামের বাসিন্দা। তবে সম্প্রতি তাঁরা পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে বাংলাদেশের নাগরিকত্ব সনদ এবং এনআইডি গ্রহণ করেন। তাঁরা বাংলাদেশের মোবাইল সিম কিনেছেন এবং ব্যাংক হিসাবও খুলেছেন।

খবরটি প্রকাশ পাওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনুসন্ধানে জানা যায়, জায়গীরপাড়া এলাকার কোনো বাসিন্দাই তাঁদের চেনেন না। এলাকাবাসীরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে চেনেন, কিন্তু এই পরিবারকে কেউ কখনও এলাকায় দেখেননি।

বোদা উপজেলা প্রশাসন জানায়, ঘটনাটি জানার পর কীভাবে ওই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশি জন্মসনদ ও ভোটার কার্ড পেয়েছেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে তাঁদের এনআইডি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই নির্বাচন অফিস আপাতত অভিযুক্তদের এনআইডি স্থগিত করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ