শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

‘তোমাকে বাংলাদেশের দরকার’, হাদীকে শিক্ষিকা মোনামি

ডেস্ক রিপোর্ট / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তরুণ এই নেতাকে শুভকামনা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বলেছেন, ‘তোমাকে বাংলাদেশের দরকার।’

রোববার (১৬ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষিকা মোনামি আফসোস করে বলেছেন, ‘কখনো কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার আফসোস হবে—এমন ভাবিনি। ছোট ভাই ওসমান হাদিকে ভোট দেওয়ার জন্য ভোটের কেন্দ্র পরিবর্তন করার চিন্তাও করেছিলাম। অসুস্থতার কারণে সময় চলে গিয়েছিলো বিধায়, এই নির্বাচনে পারছি না।’

হাদিকে প্রশংসায় ভাসিয়ে শিক্ষিকা মোনামি লিখেছেন, ‘পরের নির্বাচনে (যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর নির্বাচন হয়) তবে আমার কেন্দ্র হবে ঢাকা-৮। আপাতত এবারের জন্য আমার অনেক শুভকামনা আর দোয়া রইলো তোমার সঙ্গে। বাংলাদেশের তোমাকে খুব দরকার।’

গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাদী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সমধিক পরিচিত জুলাই আন্দোলনের এই যোদ্ধা গত ১৯ সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচারও শুরু করে দিয়েছেন। হাদির সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে শিক্ষিকা মোনামি বলেছেন, ‘বাংলাদেশের তোমার দরকার। তুমি সততা ও দৃঢ়তার পরিচয় দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করছো। তোমার কথা স্পষ্ট এবং লক্ষ্য নির্ধারিত। বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার। অপেক্ষায় রইলাম!’

উল্লেখ্য যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমান হাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ