শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

তেল বিক্রি করতে নিষেধাজ্ঞা, আইন উপেক্ষা করে মহাসড়কের পাশে বিক্রি 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করতে মেসার্স সোহেল এণ্ড ব্রাদার্সকে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখার সহকারী কমিশনার এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে গত ১৭ জুলাই ইস্যূ হয়।

তবে, এ নির্দেশনা উপেক্ষা করে গোপনে মেসার্স সোহেল এণ্ড ব্রাদার্স, জুম্মাপাড়া, মাটিকাটা,  চিলমারী প্রতিষ্ঠান মহাসড়কের পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করছেন। লাইসেন্সটির সত্ত্বাধিকারী মো. সামিউল আলম সোহেল।

সোমবার (২৮ জুলাই) সরেজমিনে দুপুরের পর দেখা গেছে ট্রাকে জ্বালানি তেল বিক্রি করছেন। তবে বেশিরভাগ সময় দোকান বন্ধ থাকলেও গাড়ির চালকদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময় গোপনে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সোহেল এন্ড ব্রাদার্স।

জানা গেছে, কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে উপজেলার মাটিকাটার মোড়ের পাশে মেসার্স সাগর ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাস স্টেশন অবস্থিত। ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে তেল সরবরাহ করে আসলেও এর প্রায় ১০০ মিটারের ভেতরে গড়ে উঠেছে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স নামে একটি জ্বালানী তেল বিক্রির প্রতিষ্ঠান ও মিনি পাম্প।

এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জেলা প্রশাসকের উদ্যোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন অনুযায়ী প্রশাসকের কার্যালয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার দায়িত্বে থাকা সহকারি কমিশনার একটি চিঠির মাধ্যমে অবৈধ জ্বালানি তেল বন্ধের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, এটি কোন পাম্প নয়। তেল বিক্রির অনুমতি আছে কিনা সেটা নিয়েও অনেক সন্দিহান। প্রশাসনের উচিৎ সরেজমিনে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, এবিষয়ে ৭/৮ জন ফোন দিয়েছে, আপনারা কয়জন আছেন বলেন তো? আপনারা একি বিষয়ে ৭-৮ জন ফোন দিয়েছেন। এটা (চিঠি) হাতে পাইনাই, আজকে হাতে পেয়েছি, তাও এক সাংবাদিক পাঠাইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ