শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ঢাকার কোথায় থাকেন আ.লীগ নেতাকর্মীরা, জানাল ডিএমপি

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, সাবেক নেতা ও আত্মীয়স্বজনের ফাঁকা ফ্ল্যাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। এ সময় তাদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা শহর অনেক জনবহুল ও সমস্যাবহুল। অনেক ফ্ল্যাট ফাঁকা আছে, অ নেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে। তাদের আত্মীয়স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে। তথ্য আছে এসব বাসাবাসিতে তারা বিনা মূল্যে থাকছে। আপনারা যারা আশপাশে আছেন, তারা আমাদের সহযোগিতা করেন।’

৫ আগস্টের পর কিছু নেতাকর্মী দেশ ছাড়লেও বড় সংখ্যক দেশেই অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, ‘এসব নেতা-কর্মী গোয়েন্দা নজরধারীতে আছে এবং সব সময় পারা যায় না। তবে তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।’

নজরুল ইসলাম বলেন, ‘রাজধানীতে আজসহ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল, সাতটি ব্যানার জব্দ করা হয়। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জসহ কয়েকটি জেলা থেকে ঢাকায় এসে জড়ো হন তারা তারা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠিত হয়ে অপতৎপরতা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

অপতৎপরতা ও নাশকতা চালাতে দেশের বাইরে ও ভেতর থেকে অর্থের জোগান দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নজরুল ইসলাম বলেন, ‘ককটেল বানানোর নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। মিছিলে বেশির ভাগই টাকার জন্য অংশগ্রহণ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ