শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

রাজধানীতে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে পোস্টার লাগাল ‘জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি’

ডেস্ক রিপোর্ট / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যায়িত করে রাজধানীর মিরপুরের এক পুলিশ বক্সে এ সংক্রান্ত পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ আগস্ট) মিরপুর ১০ এর স্বাধীনতা চত্বরের পুলিশ বক্সে এই পোস্টারটি পথচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসে এবং পরে তা অপসারণ করে পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ফারজানা খাতুন নামে এক শিক্ষার্থী বেলা ১১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনাটি তুলে ধরেন। এসময় অন্য পথচারীরা পোস্টারটি অপসারণ করেন। লাইভের ভিডিওতে দেখা যায়, পুলিশ বক্সে সাটানো ‘৫ আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস’ শীর্ষক পোস্টারে জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটির সৌজন্যে লেখা হয়েছে- ‘তোমাকে হত্যা করা হয়েছে বারবার। শুদ্ধ খুনী, অশুদ্ধ খুনী। কেই। একটুখানি পিছপা হয়নি। তুমি ভুলে যাও, আজও খুন হও, নতুন কোনো বাধ্যবোধকতায়।’

ফেসবুকের লাইভের ক্যাপশনে ফারজানা লেখেন, মিরপুর ১০-এ পুলিশ বক্সে এই পোস্টারটি লাগিয়ে গেছে! ৫ আগষ্ট নাকি পুলিশ হত্যা দিবস! প্রচারে আবার লিখেছে জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি!

লাইভে তিনি বলেন, এখানে যে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতি রয়েছে। এ পোস্টার লাগানোর সময় তারা দেখার কথা। লাইভে আরেকজন প্রশ্ন তুলে বলেন, যারা জুলাই-আগস্টে আন্দোলন করেছে তারা কি সন্ত্রাসী? অথচ এই পোস্টারে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই এই জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি কারা বা কারা এই পোস্টার লাগিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ