শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। আজ রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

‎‎স্থানীয়রা জানান, আজ রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। ম্যানহোলে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর পাঠান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

‎‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর ঘণ্টাব্যাপী নিখোঁজ নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি।

‎‎টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ