শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

ডেস্ক রিপোর্ট / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তার। তিনি দাবি করেছেন, ‘লাশের রাজনীতি’ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলামের অনুসারীদেরও দায়ী করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তোলেন তিনি। আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ড. নীলিমা স্ট্যাটাসে লিখেছেন, “কোনো ইস্যু নেই, তবু ইস্যু তৈরি করে গত বছর যারা ছোট ছোট ছেলেদের গুলির মুখে ঠেলে দিয়েছিল, তারা এবার বিমান ‘দুর্ঘটনায়’ মৃত মানুষের সংখ্যা নিয়েও অসততা করেছে!”

তিনি আরও লিখেছেন, “তার আগে তারা বঙ্গবন্ধুর জন্মভূমিতে আক্রমণ চালিয়েছে, গোপালগঞ্জের মানুষকে কুকুরের মতো হত্যা করেছে। আজ তারা ছোট ছোট ছেলেদের উপর চড়াও হয়েছে! গত বছর থেকে আজ পর্যন্ত যত লাশ, যত ক্ষত, যত ব্রেইনওয়াশ—তার জন্য দায়ী জামায়াত, নাহিদ গং এবং ড. ইউনূস।”

ড. নীলিমা আক্ষেপ করে বলেন, “তরুণরা যাদের দেশ গড়ার কারিগর ভেবেছিল, এখন বুঝতে পারছে—জামায়াত, নাহিদ গং এবং ড. ইউনূস আসলে লাশের কারিগর! এরা দেশনাশের কারিগর!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ