শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল্লাহ আল সুমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।

রবিবার ( ৩ আগস্ট)  ঠাকুরগাঁওয়ে নিয়মিত অভিযান-০৫-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পীরগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকা থেকে  আনছারুল হক (৪৯)-কে গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

পুরো অভিযানের তত্ত্বাবধানে  ছিলেন,  হারুন আর রশিদ, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এই উদ্যোগ আরও জোরদার করা হবে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ