শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বেগুনবাড়ী ফাজিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আমিনুল হক সর্দারের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের ক্ষমতার দাপটে ইচ্ছামতো কার্যক্রম পরিচালনা করছেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের সময় মাদ্রাসা চত্বরে ঘটে যায় নতুন এক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি গাছ ব্যবসায়ী চক্র প্রিন্সিপালের মদদে মাদ্রাসার মূল্যবান গাছ কাটার পরিকল্পনা করে। জুমার নামাজের সময় সাধারণ মুসুল্লিরা ব্যস্ত থাকায় এলাকা ফাঁকা পেয়ে ব্যবসায়ী জাহিদ নামের এক ব্যক্তি সেখানে গাছ কাটতে আসে।

তবে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে জাহিদ গাছ ফেলে রেখে পালিয়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করে বলেন, প্রিন্সিপালের প্রশ্রয়েই এই ধরনের অনিয়ম বারবার ঘটছে।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “মাদ্রাসা জনগণের প্রতিষ্ঠান। এখানে কোনো ব্যক্তি নিজের ইচ্ছেমতো সম্পদ অপচয় বা লুটপাট করতে পারে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা চাই।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদ্রাসার অভ্যন্তরে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ