শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসা পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু

স্থানীয় রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজনেই চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে নামলে ডুবে দুজনের মৃত্যু হয়। পরিবারের স্বজনরা টের পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবারে। কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম জুড়ে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ