শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নববিবাহিত পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে

ঠাকুরগাঁও সদর প্রতিনিধি : / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাঈল হোসেন বাবুর বিরুদ্ধে নববিবাহিত পুত্রবধূকে মারধর ও শ্লীতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও বাবুর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের তথ্য পাওয়া গেছে।

জানা যায়, ইসমাইল হোসেন বাবুর ছেলে জনি পাশ্ববর্তী বড়গাঁও ইউনিয়নের আরাজী শাহপাড়া গ্রামের আইজুল ইসলামের মেয়ের সাথে দীর্ঘ ৩ বছর থেকে প্রেমের সম্পর্ক থাকার পর গত ১ মাস আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়।

গতকাল ছেলে তার বউকে বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে যুবদল নেতা বাবু সন্ত্রাসী বাহিনীসহ মেয়েটিকে মারধর ও শ্লীলতাহানি করে মেয়েটিকে তার বাড়ীতে দিয়ে আসেন।

পরে মেয়েটি স্বামীর টানে আবারও ছেলের বাড়ীতে যাওয়ার সময় ফুটানী বাজার নামক স্থানে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে বাড়ীতে ফেলে পালানোর সময় দুইজন সন্ত্রাসীকে স্থানীয়রা আটক করেন।

পরে স্থানীয় বিএনপি নেতা বদিউল কৌশলে ছেলে গুলোকে ছেড়ে দেন।

মেয়েটি বর্তমানে আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ