শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়ি বহরে হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষ করে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় হামলার ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে জেলার পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এনসিপি গাড়ি বহর। কিছুক্ষণ পরেই টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা বাস চাপা দেয় এনসিপির গাড়ি বহরে থাকা একটি মাইক্রোবাসকে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে ঘটনার কারণ জানতে চাইতে গেলে তাদের ওপর হামলা করে ৫ থেকে ৬ জন মানুষ।

এতে করে গাড়ির ড্রাইভারসহ একজন এনসিপি কর্মী কিছুটা আঘাত পান। এ সময় মাইক্রোবাসটির চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আবার চাবি ফেরতও পাঠায়।

এনসিপি দাবি করছে, এই হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের উচ্চপদস্থ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ