শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত মা–মেয়ের লাশ উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাদারগঞ্জ সিকদারহাট মন্দির পাড়া এলাকায় অর্ধগলিত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন—জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শমিলা রানী (৫০) ও তার মেয়ে প্রতিবন্ধী শাপলা রানী (২০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আশা এনজিও’র এক কর্মী শমিলা রানীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশ্ববর্তী লোকজনকে খবর দেন। পরে বাড়ির লোকজন দরজা ধাক্কা দিলে ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে কাঠের দরজার ফাঁক দিয়ে তাকালে মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরে প্রবেশের চেষ্টা করে। তবে টিনসেট ঘরে বিদ্যুৎ সংযোগ থাকায় তাৎক্ষণিকভাবে ঢোকা সম্ভব হয়নি। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ