শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা সহ নিখোঁজ হওয়া যুবকের লাশ আখ খেতে থেকে উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে অটোরিকশাসহ নিখোঁজের পাঁচ দিন পর রাকিব ইসলাম (১৩) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, রাকিব নিখোঁজ হওয়ার ঘটনায় অটোরিকশার কিছু সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ